পুলে প্রেমিকের সঙ্গে রোম্যান্স, হঠাৎ হাজির স্বামী! প্রাণ বাঁচাতে যা করলেন প্রেমিক, দেখে তাজ্জব নেটপাড়া!
April 19, 2026

সুইমিং পুলে এক নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে থাকা অবস্থায় স্বামীর উপস্থিতি টের পেয়ে যুবককে দীর্ঘ সময় জলর নিচে লুকিয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নারীর স্বামী সুইমিং পুলের পাড়ে আসার পরপরই ওই যুবক ধরা পড়ার হাত থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে জলর নিচে ডুব দেন।
ফুটেজে দেখা যায়, যুবকটি প্রায় ২ মিনিট ৪৮ সেকেন্ড জলর নিচে দম আটকে স্থিরভাবে অবস্থান করেন। এ সময় ওই নারী তার স্বামীকে কথার জালে ভুলিয়ে পুলের পাড় থেকে সরিয়ে নিলে যুবকটি দ্রুত জল থেকে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। ৫ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখায় নেটদুনিয়ায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
