মেটায় ফের গণছাঁটাইয়ের আতঙ্ক, ৮০০০ কর্মীর চাকরি কি বিপন্ন?

মেটায় ফের গণছাঁটাইয়ের আতঙ্ক, ৮০০০ কর্মীর চাকরি কি বিপন্ন?

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চলমান অস্থিরতার মধ্যে এবার মেটা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী মে মাসের ২০ তারিখের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠানটি প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে। মেটার এই আকস্মিক সিদ্ধান্তের খবরে বিশ্বজুড়ে কর্মরত প্রযুক্তি পেশাদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকে খরচ কমিয়ে মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই মেটা এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। তবে ছাঁটাইয়ের নির্দিষ্ট তারিখ বা সংখ্যা নিয়ে মেটা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে কেবল মেটা নয়, অ্যামাজনসহ বেশ কিছু বড় প্রযুক্তি ও ফিনটেক প্রতিষ্ঠান ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে বড় পরিসরে কর্মী ছাঁটাই করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রযুক্তি কো ম্পা নিগুলো প্রবৃদ্ধির চেয়ে আর্থিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার ফলে এই খাতে চাকরির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *