পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন রেলের সর্ব ভারতীয় কর্মী সংগঠন – এবেলা

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন রেলের সর্ব ভারতীয় কর্মী সংগঠন – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম বিল্ডিং- এ শিয়ালদহ ডিভিশনের প্রশাসনের একাংশের বিরুদ্ধে রেলের কর্মী, আধিকারিকদের নিয়ে বিক্ষোভ সমাবেশ দেখাল অল ইন্ডিয়া এসসিএসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এদিন শিয়ালদহ ডিভিশনের প্রশাসন, বিশেষ করে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিপিও- এর বিরুদ্ধে একাধিক অভিযোগে সোচ্চার হতে দেখা গেল রেলের সর্ব ভারতীয় কর্মী সংগঠনকে। রেল বোর্ডের নিয়মের বাইরে গিয়ে এক কর্মীর বেতন কাঠামো তৈরি, নিয়মের বাইরে গিয়ে রেলের কর্মীকে বহিস্কার সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে এদিন বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় এদিন অল ইন্ডিয়া এসসি এসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জোনাল সম্পাদক ড. সমীর কুমার দাস বলেন “শিয়ালদহ ডিভিশনের বর্তমান সিনিয়র ডিপিও রেলের সংবিধান, রেল বোর্ডের নিয়মের বাইরে গিয়ে অনৈতিক ভাবে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন”। “সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এবং ইচ্ছাকৃত রেলের একজন কর্মী কে বহিষ্কার করা হয়েছে”। আধিকারিক এবং কর্মীদের পদোন্নতির ক্ষেত্রেও নিয়ম মানা হচ্ছে না। এছাড়াও সমীর বাবু আরো বলেন যে “আজকে তাদের এই ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে আটকাতে, তাদের সংগঠনের পোস্টারের পাশেই বেনামে পোস্টার দেওয়া হয়েছে”। তারা মনে করছেন সেই পোস্টার তাদের ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে শিয়ালদহ ডিভিশনের কয়েকজন আধিকারিক একপ্রকার চক্রান্ত করে এবং অনৈতিক ভাবে বেনামে পোস্টার লাগিয়েছেন। সেই পোস্টার কোন সংগঠন লাগিয়েছেন? সেবিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া এসসিএসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

সব শেষে সমীর বাবু বলেন “শিয়ালদহ ডিভিশনের প্রশাসনের একাংশ যদি তাদের ভুল না শুধরায়, তাহলে তারা বৃহত্তরে আন্দোলনে নামবেন”। “দরকার হলে তারা অনশনে বসবেন”। সূত্র মারফত জানা গিয়েছে অল‌ ইন্ডিয়া এসসি এসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে রেলের পার্লামেন্ট কমিটি, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশন সহ একাধিক দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। এদিনের বিক্ষোভ কর্মসূচির পরে অল ইন্ডিয়া এসসিএসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড. সমীর কুমার দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর কাছে একটি ডেপুটেশন দিয়েছেন। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা বিষয় গুলো নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। আজকের এই গোটা বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন সর্ব ভারতীয় এসসিএসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পি সি মুর্মু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *