‘পেশি ক্ষয়ে গিয়েছে, মস্তিষ্কে ক্ষতি হয়েছে!’ অনশন নিয়ে সমালোচনার মুখে পড়ে বিস্ফোরক সোনম ওয়াংচুক – এবেলা
July 25, 2026

এবেলা ডেস্কঃ
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি আদায়ের আগেই অনশন প্রত্যাহার করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুক। এই সমালোচনার তীব্র জবাব দিয়ে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে সোনম ক্ষোভপ্রকাশ করে বলেন, “২৬ দিনের অনশনের পরেও কি আমাকে আন্তরিকতার প্রমাণ দিতে হবে? আমার পেশি ক্ষয়ে গিয়েছে, মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ১১ কেজি ওজন কমে গেছে। এর পরেও কি আমাকে প্রমাণ করতে হবে যে আমার অনশন কতটা নিখুঁত ছিল?”
