প্রিমিয়াম পেট্রোলে ইথানল মেশানো হবে না! সংসদে বড় ঘোষণা কেন্দ্রের – এবেলা
July 25, 2026

এবেলা ডেস্কঃ
আগামী দিনে প্রচলিত প্রিমিয়াম পেট্রোলের সঙ্গে কোনও ইথানল মেশানো হবে না বলে সংসদে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, বর্তমানে দেশে যে প্রিমিয়াম পেট্রোল চালু রয়েছে, তা সম্পূর্ণ ইথানলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দেশের বাজারে আর কোনও ই-০ বা ই-১০ ফুয়েল (৯০ ভাগ পেট্রোলের সঙ্গে ১০ ভাগ ইথানল মিশ্রিত জ্বালানি) ফিরিয়ে আনারও সরকারের কোনও পরিকল্পনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন।
