প্যারিসকে আরও রঙিন ও সুন্দর করে তুলেছেন প্রবাসী ভারতীয়রা, ফ্রান্সে দাঁড়িয়ে দরাজ প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর!
June 19, 2026

প্যারিসে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় তাঁদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্যারিস হলো মূলত আলো ও রঙের শহর। আর ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রবাসীরা এই শহরটিকে আরও রঙিন এবং সুন্দর করে তুলেছেন।
ভারতীয়দের এই অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, প্যারিসে আজ ভারতের প্রতিটি কোণ প্রতিফলিত হচ্ছে। বিদেশের মাটিতে ভারতীয়দের এই সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলছে বলে তিনি জানান।
