প্রাক্তন বিধায়কদের দুর্দশা ঘোচাতে বড় পদক্ষেপ, ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

প্রাক্তন বিধায়কদের দুর্দশা ঘোচাতে বড় পদক্ষেপ, ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক্তন বিধায়কদের চিকিৎসা খরচ বাবদ ভাতা ৪ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করেন তিনি। আগে চিকিৎসা খরচ বাবদ মাসে ৬ হাজার টাকা করে পেতেন প্রাক্তন বিধায়করা। এবার থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে ১০ হাজার টাকা। আগামী আগস্ট মাস থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকার প্রাক্তন বিধায়কদের অর্থনৈতিক সুরক্ষা দেয়নি। বহু বিধায়ক নিষ্ঠা ও সততার সঙ্গে কার্যকাল শেষ করলেও তাঁদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। মহিষাদলের বিধায়ক দীনবন্ধু বাবু বা সুভাষ নস্করের মতো প্রবীণ জননেতাদের সাধারণ জীবনযাত্রা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর করতে পরবর্তী অধিবেশনে আইন আনা হবে এবং বকেয়া সমেত তা প্রদান করা হবে।

পাশাপাশি, এদিন বিধানসভায় পার্শ্ববর্তী রাজ্য আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় প্রায় একশো মানুষের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তিনি আসামের পাশে দাঁড়ানোর বার্তা দেন। সংকটময় এই মুহূর্তে আসামকে সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রাখেন শুভেন্দু। এই অর্থ দ্রুত আসামের মুখ্যমন্ত্রীর তহবিলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *