সংসদ অচল রেখেই বড় চমক! মাত্র ৪০ মিনিটে পাশ হল ১০টি বিল? – এবেলা

সংসদ অচল রেখেই বড় চমক! মাত্র ৪০ মিনিটে পাশ হল ১০টি বিল? – এবেলা

এবেলা ডেস্কঃ

সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের হট্টগোল ও অচলাবস্থার মাঝেই কেন্দ্রের বিল পাসের তোড়জোড় অব্যাহত রইল। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলি রাম মন্দির অনুদান চুরি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দফায় দফায় সংসদ অধিবেশন অচল করে রাখায় বড় অংশের কাজের সময় নষ্ট হয়েছে। দুই কক্ষেই নির্ধারিত সময়ের ৮০ শতাংশের বেশি সময় অধিবেশন মূলতুবি ছিল। তা সত্ত্বেও সামান্য সুযোগকে কাজে লাগিয়ে মোদি সরকার বিভিন্ন সময়ে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

পরিসংখ্যান বলছে, বাদল অধিবেশনে সব মিলিয়ে ১৯টি বিল পাশ হলেও এর মধ্যে অন্তত ১০টি বিল পাশ হয়েছে মাত্র ৪০ মিনিটেরও কম সময়ে, যার গড় সময় ছিল চার মিনিটেরও কম। সরকারের এই অতিদ্রুত বিল পাশ করানোর কৌশলকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেছেন যে, ম্যাগি নুডল তৈরির গতিতে আইন পাশ করিয়ে সংসদকে অন্ধকূপে পরিণত করা হচ্ছে। অন্যদিকে সরকারের অবস্থান স্পষ্ট, বিরোধীদের বারবার বাধা সত্ত্বেও দেশের স্বার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ থামিয়ে রাখা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *