প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ! জ্ঞানেশ বিক্ষোভে যন্তর মন্তর রণক্ষেত্র, আটক বৃন্দা কারাটসহ ১১০০ – এবেলা

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ! জ্ঞানেশ বিক্ষোভে যন্তর মন্তর রণক্ষেত্র, আটক বৃন্দা কারাটসহ ১১০০ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গান্ধী জয়ন্তীতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর। পুলিশের জারি করা ১৪৪ ধারা ও নিষেধাজ্ঞা অমান্য করেই আম আদমি পার্টি, আইসা এবং বামপন্থীদের ছাত্র-যুব ও নাগরিক সমাজ বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়, বন্ধ করে দেওয়া হয় ১১টি মেট্রো স্টেশন এবং ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীকে রীতিমতো হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ।

এই প্রতিবাদ চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী ছাড়াও সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজসহ প্রায় ১১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়েছে মুম্বইতেও, সেখানে পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও শিবাজি পার্কে জমায়েতের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে সিজেপির পক্ষ থেকে মুম্বই ছাড়াও কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু ও গোয়ায় দেশব্যাপী ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *