প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলবে পিৎজা ও চিকেন ফ্রাই, অভিনব উদ্যোগ রাজ্যের

প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলবে পিৎজা ও চিকেন ফ্রাই, অভিনব উদ্যোগ রাজ্যের

রাজ্যের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থানে আধুনিক ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিন থেকে নির্দিষ্ট মূল্যে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। এছাড়া, পুরনো প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে কাপড়ের ব্যাগ সংগ্রহের সুবিধা থাকবে, যা বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমাতে সাহায্য করবে।

পুরনো পোশাক পুনর্ব্যবহারের লক্ষ্যেও বিশেষ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষ সেখানে পুরনো জামাকাপড় জমা দিতে পারবেন, যা প্রক্রিয়াজাত করে নতুন সামগ্রী তৈরি করা হবে। পরবর্তীতে সেই সামগ্রী নির্দিষ্ট দোকান থেকে বিক্রির ব্যবস্থাও করা হবে। এর ফলে জঞ্জাল কমানোর পাশাপাশি পুরনো জিনিসকে নতুন রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে দফতর।

শিশুদের পরিবেশ সচেতন করার লক্ষ্যে নেওয়া হয়েছে এক আকর্ষণীয় উদ্যোগ। কোনো শিশু বা শিক্ষার্থী এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে তাকে উপহার হিসেবে পিৎজা দেওয়া হবে। একইভাবে আধ কেজি প্লাস্টিক জমা দিলে মিলবে চিকেন ফ্রাই। প্লাস্টিকের বোতল ছাড়াও ভাঙা চেয়ার, টেবিল বা গৃহস্থালির যেকোনো প্লাস্টিক সামগ্রী এই কেন্দ্রে জমা দেওয়া যাবে। সরকারের এই পরিকল্পনা নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *