ফেরার ধর্ষণে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ, বিষ্ণুপুরে ধুন্ধুমার! – এবেলা

এবেলা ডেস্কঃ
গণধর্ষণ, জমি দখল ও ভোট-পরবর্তী সন্ত্রাসসহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত তৃণমূলের পানাকুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ভোলা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সাল থেকে ফেরার থাকার পর সম্প্রতি ভিনজেলা থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপন করে থাকা এই নেতার বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য পরোয়ানা জারি ছিল। আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সোমবারে মামলার বিস্তারিত তদন্ত ও তথ্যপ্রমাণ অনুসন্ধানের অংশ হিসেবে বিষ্ণুপুরের নেপালগঞ্জ বাজার এলাকায় অভিযুক্ত ভোলা সর্দারকে হাতকড়া পরিয়ে রাস্তায় হাঁটায় পুলিশ। প্রকাশ্যে শাসকদলের বিতর্কিত প্রধানকে এভাবে পুলিশি প্রহরায় ঘুরতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ঘটনার শিকড়ে পৌঁছাতে এবং তদন্তের স্বার্থেই তাকে ঘটনাস্থলে আনা হয়েছে।
