ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টির বিশেষ সতর্কতা উপকূলের জেলায় – এবেলা

ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টির বিশেষ সতর্কতা উপকূলের জেলায় – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আবারও নিম্নচাপের সম্ভাবনা। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সারাদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • কলকাতার আবহাওয়া: মেঘলা আকাশের পাশাপাশি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬°C (স্বাভাবিকের থেকে ১.২°C বেশি) এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২°C (স্বাভাবিকের থেকে ২.২°C বেশি)।
  • দক্ষিণবঙ্গের আবহাওয়া: ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে।
  • উত্তরবঙ্গের আবহাওয়া: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *