ফ্লাই দুবাই কাণ্ডে নতুন মোড়! জঙ্গি পাইলটের সহায়তায় মালদ্বীপের দুই নাগরিক গ্রেপ্তার! – এবেলা

ফ্লাই দুবাই কাণ্ডে নতুন মোড়! জঙ্গি পাইলটের সহায়তায় মালদ্বীপের দুই নাগরিক গ্রেপ্তার! – এবেলা

এবেলা ডেস্কঃ

ফ্লাই দুবাইয়ের বিমানে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওমানের জঙ্গি পাইলট হামাম আল হামামির আরও দুই সহকর্মী, যারা মালদ্বীপের নাগরিক বলে জানা গিয়েছে। সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ধৃত দুই পাইলট গত ৩০ সেপ্টেম্বর বিমান হাইজ্যাকের চেষ্টা চালানো হামামির সঙ্গেই কাজ করতেন এবং সম্প্রতি তাঁরা ইজরায়েলও সফর করেছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত মালদ্বীপের দূতাবাস তাঁদের পরিবারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ওই বিমানের এক যাত্রী আসাফ চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছেন, ঘটনার সময় কিছু ক্রু সদস্য ছবি ও ভিডিও তুলতে বাধা দেন এবং আহত ভারতীয় ক্যাপ্টেনের মুখে একটি রহস্যময় বড়ি ঢোকানোর চেষ্টা করেন। বিমানের ভেতরে শুধুমাত্র পুরুষ ক্রু সদস্য থাকায় এই ষড়যন্ত্রে আরও অনেকের সম্পৃক্ততার জোরালো সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই ১০৭৩ বিমান হাইজ্যাকের সেই ভয়াবহ চেষ্টার নেপথ্য রহস্য উন্মোচনে বর্তমানে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে দুবাই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *