বনগাঁয় নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপীনাথপুর, আক্রান্ত পুলিশ – এবেলা

বনগাঁয় নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপীনাথপুর, আক্রান্ত পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

গোপালনগর থানার গোপীনাথপুরে এক নাবালিকার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার প্রেমিক আজমির মণ্ডল বর্তমানে জেল হেপাজতে রয়েছে। বৃহস্পতিবার এলাকায় একটি স্মরণসভা শুরুর আগে উত্তেজিত জনতা ও বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা অভিযুক্তের বাড়ি ও দোকানে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় সাতজন পুলিশকর্মী জখম হয়েছেন, যার মধ্যে দুজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে।

এদিকে, টিটাগড়ে ধর্ম গোপন করে হিন্দু তরুণীকে বিয়ে করার অভিযোগে ফারহান খান ওরফে রাহুল শেঠ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়ো নামের আধার কার্ড দেখিয়ে ওই যুবক বিয়ে করেছিল বলে অভিযোগ। তরুণীর পরিবার বিশ্ব হিন্দু পরিষদের সহায়তায় টিটাগড় থানায় বিক্ষোভ দেখানোর পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ব্যারাকপুর আদালত ধৃত যুবকের সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার সকলকে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *