বন্দে ভারত ট্রেনে উঠে বিপত্তি, ১২ জনকে গুনতে হল ৩৬ হাজার টাকা জরিমানা

বন্দে ভারত ট্রেনে উঠে বিপত্তি, ১২ জনকে গুনতে হল ৩৬ হাজার টাকা জরিমানা

উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বারাণসী-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে আত্মীয়কে তুলে দিতে গিয়ে বিপাকে পড়লেন ১২ জন ব্যক্তি। ট্রেনের যাত্রী না হওয়া সত্ত্বেও তারা আত্মীয়কে নির্দিষ্ট আসনে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের ভেতরে প্রবেশ করেছিলেন। কিন্তু ট্রেন ছাড়ার আগেই স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তারা ভেতরেই আটকে পড়েন। ট্রেনটি পরবর্তী স্টেশনে না থামায় তারা গন্তব্যের দিকে এগিয়ে যেতে বাধ্য হন।

ট্রেন কর্মীদের বিষয়টি জানানো হলে তারা তুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেন। কন্ট্রোল রুমের নির্দেশে ট্রেনটি ইটাহা স্টেশনে থামানো হয়। সেখানে আগে থেকেই আরপিএফ ও জিআরপি আধিকারিকরা উপস্থিত ছিলেন। ট্রেন থেকে নামার পর ওই ১২ জনকে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বয়ান রেকর্ড করা হয়।

রেল কর্তৃপক্ষের তরফে ওই ১২ জনকে বিনা অনুমতিতে ট্রেনে ওঠা যাত্রী হিসেবে চিহ্নিত করা হয়। রেলের নিয়ম লঙ্ঘনের দায়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর ওই ব্যক্তিদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *