বন্দে মাতরমে অবমাননা মানেই সোজা জেল! আজ সংসদে মোদী সরকারের একগুচ্ছ মেগা বিল – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: চলতি বাদল অধিবেশনে মোদী সরকারের একের পর এক বড় পদক্ষেপ ঘিরে এখন সংসদ চত্বর উত্তপ্ত। আজ, শুক্রবার লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই পেশ হতে চলেছে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিল। একদিকে জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ আইন আমূল বদলে ফেলার উদ্যোগ, অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি—সব মিলিয়ে আজ সংসদে চরম রাজনৈতিক তরজা ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
আজ লোকসভায় নজর কাড়বে যেসব বিল:
- জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল, ২০২৬: ১৯৬৯ সালের পুরনো আইন সংস্কার করতে আজ লোকসভায় এই গুরুত্বপূর্ণ সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ও দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহাবহে বিরোধীদের হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দিকে নজর থাকবে গোটা দেশের।
- সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি: দেশের উচ্চ আদালতে জমে থাকা মামলার বিশাল পাহাড় কমাতে এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করতে বিচারপতির সংখ্যা বাড়ানোর বিল পেশ করবেন সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
- কমিটির রিপোর্ট ও সুপারিশ: অধিবেশনের শুরুতেই গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হবে। পাশাপাশি, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল সহ একাধিক বিলের দায়িত্বে থাকা যৌথ সংসদীয় কমিটির (JPC) কাজের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও আনা হচ্ছে।
রাজ্যসভায় এমএসএমই (MSME) বিল:
উচ্চকক্ষ রাজ্যসভাতে আজ প্রাধান্য পাবে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০০৬ সালের আইন সংশোধন করে ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬’ পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। নির্ধারিত সূচি মেনে সকাল ১১টা থেকেই দুই কক্ষের অধিবেশন শুরু হয়েছে।
গতকালই পাশ হয়েছে কড়া আইন:
উল্লেখ্য, আগের দিনই বিরোধীদের ওয়াকআউটের মাঝেই রাজ্যসভায় পাশ হয়ে যায় ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’।
পাশাপাশি, লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল, ২০২৬’। এই নতুন আইন অনুযায়ী, জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-কে কোনোভাবে অপমান করা বা গাইতে বাধা দেওয়া এখন থেকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
