বর্ষার রাতে গ্রামে হঠাৎ হাজির উত্তমকুমার! ৬৮ বছর পর প্রকাশ্যে নতু জমিদার বাড়ির গোপন ইতিহাস – এবেলা

বর্ষার রাতে গ্রামে হঠাৎ হাজির উত্তমকুমার! ৬৮ বছর পর প্রকাশ্যে নতু জমিদার বাড়ির গোপন ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৫৮ সালের জুলাই মাসে পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত নতু গ্রামের মুখোপাধ্যায় পরিবারের বাড়িতে সস্ত্রীক অতিথি হিসেবে এসেছিলেন মহানায়ক উত্তমকুমার। বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা গোষ্ঠী ‘অগ্রদূত’-এর সদস্য কামাক্ষ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে মধুর সম্পর্কের সূত্র ধরেই গ্রামের জমিদারবাড়িতে পা রাখেন তিনি। ফিয়েট গাড়ি থেকে মহানায়ককে নামতে দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। সেই সফরে জমিদারদের কুলপুকুরে হাতজাল ফেলে মাছ ধরা থেকে শুরু করে ভরা দামোদরে নৌকা ভ্রমণ—সবই উপভোগ করেছিলেন তিনি। স্থানীয় মাঝির হাত ধরে নৌকায় ওঠা কিংবা নরম বালিতে পা পিছলে যাওয়ার গল্পগুলো আজ শতবর্ষেও গ্রামবাসীর মুখে মুখে ফেরে।

মহানায়কের সেই সফরকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণে রেখেছেন মুখোপাধ্যায় পরিবার ও নতু গ্রামের মানুষ। যে খাটে উত্তমকুমার ও গৌরীদেবী রাত্রিবাস করেছিলেন, সেটি আজও সযত্নে আগলে রেখেছেন পরিবারের বর্তমান প্রতিনিধিরা। দেওয়ালের পুরনো ছবিতে এখনও অমলিন তাঁদের সেই মিষ্টি স্মৃতিগুলো। বর্তমানে পরিবারের সদস্যরা কলকাতায় থাকলেও বাড়িতে আজও সংরক্ষিত রয়েছে মহানায়কের স্মৃতিচিহ্ন। সম্প্রতি তাঁর জন্মশতবর্ষে আবারও অনুরাগী ও গ্রামবাসীদের স্মৃতিকথায় ফিরে এসেছে নতু জমিদার বাড়ির সেই ঐতিহ্যবাহী ইতিহাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *