লন্ডনে ভাগবতকে ঘিরে বিতর্ক! পাশে শতাধিক হিন্দু সংগঠন, প্রশংসায় ব্রিটিশ সাংসদ – এবেলা

লন্ডনে ভাগবতকে ঘিরে বিতর্ক! পাশে শতাধিক হিন্দু সংগঠন, প্রশংসায় ব্রিটিশ সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

আরএসএস (RSS)-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দেশ সফরের শেষ পর্বে লন্ডনে পৌঁছেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আমেরিকা ও কানাডা সফরের পর ব্রিটেনে তাঁর এই আগমন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক তরজা। একদিকে যেখানে ব্রিটেনের ১০০টিরও বেশি হিন্দু সংগঠন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টে উঠেছে সুরক্ষার প্রশ্ন। ব্রিটিশ কনজারভেটিভ সাংসদ বব ব্ল্যাকম্যান সঙ্ঘ প্রধানের ভবিষ্যৎ ভাবনার প্রশংসা করলেও, ভারতীয় বংশোদ্ভূত সাংসদ নাদিয়া হুইটমি দেশের চরমপন্থা ও নিরাপত্তা নীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব দাবি করেছেন।

সব বিতর্ককে পেছনে ফেলে প্রবাসী ভারতীয়দের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভাগবত। এর আগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিয়ে বলেছিলেন, “মুসলিমদের ছাড়া হিন্দুত্ব আসাম্পূর্ণ।” আমেরিকার মতোই লন্ডনেও তাঁর সফরকে কেন্দ্র করে সমর্থন ও বিরোধিতার দ্বিমুখী স্রোত স্পষ্ট। হিন্দু কাউন্সিল ইউকে ও হিন্দু ফোরাম অব ব্রিটেনের মতো সংগঠনগুলি সঙ্ঘের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক ঐক্যের প্রশংসায় মুখর হলেও, ভাগবতের বার্তা প্রবাসী ভারতীয় ও বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর সবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *