বর্ষা বিদায়ের মুখেই আচমকা কি ঘোর দুর্যোগের পূর্বাভাস বাংলায়? – এবেলা

বর্ষা বিদায়ের মুখেই আচমকা কি ঘোর দুর্যোগের পূর্বাভাস বাংলায়? – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় কার্যত নিশ্চিত হলেও মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় এখনই মিলছে না স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

রাজধানী কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিগত দিনগুলোতে লাগাতার বৃষ্টি ও উচ্চ আপেক্ষিক আর্দ্রতার কারণে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই অস্থিরতা উৎসবের ঠিক মুখে জনজীবনে অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *