বলিউড কাঁপিয়ে এবার হলিউডে পাড়ি হৃতিকের! অস্কারজয়ী সংস্থার সঙ্গে সই করলেন গ্রিক গড – এবেলা

বলিউড কাঁপিয়ে এবার হলিউডে পাড়ি হৃতিকের! অস্কারজয়ী সংস্থার সঙ্গে সই করলেন গ্রিক গড – এবেলা

এবেলা ডেস্কঃ

বিনোদন ডেস্ক: এবার বিশ্বমঞ্চে ঝড় তুলতে চলেছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। বি-টাউনের গণ্ডি পেরিয়ে এবার হলিউড ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে তাঁকে। জানা গেছে, অস্কারজয়ী বিখ্যাত ছবি ‘দ্য রেভেন্যান্ট’-এর অন্যতম নামী প্রযোজনা সংস্থা ‘অ্যানোনিমাস কনটেন্ট’ (Anonymous Content)-এর সঙ্গে সম্প্রতি একটি বড় চুক্তিতে স্বাক্ষর করেছেন হৃতিক।

যদিও প্রযোজনা সংস্থা বা অভিনেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ছবির নাম ঘোষণা করা হয়নি। তবে হলিউড সূত্রে খবর, আন্তর্জাতিক স্তরে কাজ করার ইচ্ছে হৃতিকের বহুদিনের ছিল। অন্যদিকে, হৃতিকের বিশ্বজোড়া জনপ্রিয়তা ও অসাধারণ অভিনয় দক্ষতার কারণে এই নামী হলিউড প্রযোজনা সংস্থাও তাঁর সঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী। খুব শীঘ্রই হয়তো হৃতিক ভক্তরা পেতে চলেছেন এক বিরাট আন্তর্জাতিক ধামাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *