বাংলায় চালু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ১৮১ হেল্পলাইন ও নতুন সুবিধা নিয়ে বড় ঘোষণা! – এবেলা

বাংলায় চালু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ১৮১ হেল্পলাইন ও নতুন সুবিধা নিয়ে বড় ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি। ‘কন্যারত্ন দিবস’ অনুষ্ঠানে এই বড় ঘোষণার পাশাপাশি মহিলাদের সহায়তার জন্য ‘১৮১’ হেল্পলাইন নম্বর চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্যাসন্তানের প্রতি সামাজিক বৈষম্য কমানো, বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্যজুড়ে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নারী সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা ব্যক্ত করা হয়েছে এই নতুন পরিকল্পনায়।

শিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের আরও স্বাবলম্বী করতে এবং অর্থাভাব দূর করতে একাধিক আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। চলতি বছরে ২০ লক্ষেরও বেশি ছাত্রী আর্থিক অনুদান পাবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এছাড়া উচ্চশিক্ষায় ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু রাখা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কন্যারত্নদের মাসিক অনুদান বাড়িয়ে ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *