বাংলার বুকে ডানা মেলছে আল কায়দা! ঠিক কতগুলি মডিউল সক্রিয়? – এবেলা

বাংলার বুকে ডানা মেলছে আল কায়দা! ঠিক কতগুলি মডিউল সক্রিয়? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন জেলায় জাল বিস্তার করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (আকিস)। সম্প্রতি ভাঙড় থেকে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত জিন্নাতুল কিবরিয়া ও মহম্মদ শফিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীরা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা নিয়মিত এ রাজ্যে এসে বিভিন্ন মডিউলের সঙ্গে বৈঠক করত এবং তরুণদের মগজধোলাই করে নাশকতার প্রশিক্ষণ দিত। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে ডজনখানেক গোপন গ্রুপের সন্ধান মিলেছে, যেগুলি সরাসরি বাংলাদেশ থেকে পরিচালিত হতো।

এসটিএফ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া, হাওড়া সহ একাধিক জেলায় ছোট আকারের স্লিপার সেল তৈরি করে সংগঠনের ভিত্তি মজবুত করার পরিকল্পনা ছিল। পুলিশের নজর এড়াতে বড় মাপের জালের পরিবর্তে ছোট মডিউলে কাজ চালানোর নির্দেশ দিয়েছিল ওপারের হ্যান্ডলাররা। সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছিল। বর্তমানে রাজ্যে ঠিক কতগুলি সক্রিয় আল কায়দা মডিউল রয়েছে এবং তাদের মূল নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *