বাংলার মেয়েদের জন্য মোদীর মহা-উপহার, এবার লাখপতি হওয়ার পালা!

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলার নারী ভোটারদের মন জয় করতে একগুচ্ছ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে যোগ্য নারীদের বছরে ৩৬ হাজার টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী, এই উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়া নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া, নারীদের স্বনির্ভর করে তুলতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের প্রসারের পাশাপাশি ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
মাতৃত্বকালীন স্বাস্থ্য ও কন্যাশিশুর শিক্ষা নিয়েও বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে গর্ভবতী নারীদের এককালীন ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর আরও ৫ হাজার টাকা সহায়তাপ্রদান করা হবে। পাশাপাশি, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ৫০ হাজার টাকার একটি বিশেষ শিক্ষা তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে দরিদ্র নারীদের জন্য বিনামূল্যে রেশন এবং কৃষিকাজে যুক্ত নারীদের জন্য বিশেষ সরকারি সুবিধা দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
