বিদ্যুৎ বিল হবে শূন্য! মোদীর ডবল ইঞ্জিন সরকারের গ্যারান্টি

বিদ্যুৎ বিল হবে শূন্য! মোদীর ডবল ইঞ্জিন সরকারের গ্যারান্টি

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ‘পিএম সূর্য ঘর’ যোজনার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর জন্য ৮০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে, যার মূল লক্ষ্য হলো বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা। এছাড়া বিদ্যুৎ খরচ আরও কমাতে বিনামূল্যে এলইডি বাল্ব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ও পানীয় জলের সমস্যা সমাধানেও প্রধানমন্ত্রী বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি সিলিন্ডারনির্ভর রান্নার গ্যাসের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাড়িতে সস্তা গ্যাস পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, রাজ্যে ক্ষমতায় পরিবর্তন এলে ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে প্রতিটি বাড়িতে দ্রুত পরিশ্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *