বাতিল ‘বাংলার বাড়ি’, নাম বদলে রাজ্যের ১০ লক্ষ পরিবারকে আবাসের টাকা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। পূর্বতন তৃণমূল জমানার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম স্থায়ীভাবে পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হলো। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই নতুন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১০ লক্ষ ২০ হাজার যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির মোট ৬১২২ কোটি টাকার বেশি পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দল বা ধর্ম না দেখে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই আর্থিক সুবিধা প্রদান করা হবে।
কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে পূর্ববর্তী সরকারের আপত্তি খারিজ করে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে দেশের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও স্বচ্ছভাবে কাজ হবে। পুনর্যাচাই প্রক্রিয়ায় ইতিমধ্যে বহু অযোগ্য উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের মতে অযোগ্যদের থেকে অর্থ ফেরানোর কাজও শুরু হয়েছে। কেন্দ্র এই প্রকল্পে যোগ্যদের জন্য যত খুশি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এবং পুজো মিটলেই আরও কয়েক লক্ষ পরিবার অনুদান পাবেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
