বায়োপসি করলেই কি ছড়ায় ক্যানসার? চিকিৎসকের চাঞ্চল্যকর উত্তর!

বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না, এটি সম্পূর্ণ ভুল ধারণা: বিশেষজ্ঞ
ক্যান্সার নিয়ে মানুষের মনে দীর্ঘদিনের একটি ভ্রান্ত ধারণা হলো, বায়োপসি করলে শরীরে ক্যান্সার কোষ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এই আশঙ্কা সম্পূর্ণ অমূলক। বিশিষ্ট অঙ্কো সার্জেন ডা. গৌতম মুখোপাধ্যায়ের মতে, ক্যান্সার নির্ণয় এবং সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণের জন্য বায়োপসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য পরীক্ষা। আধুনিক পদ্ধতিতে ল্যাবে নমুনা সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়, ফলে ক্যান্সার কোষ আশেপাশে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ থাকে না।
টিউমারের ধরন ও প্রকৃতি শনাক্ত করতে বায়োপসির মাধ্যমে শরীরের আক্রান্ত অংশ থেকে কোষের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকদের মতে, বায়োপসি না করলে টিউমারের প্রকৃত অবস্থা জানা আসাম্ভব, যা পরবর্তীতে ভুল চিকিৎসার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই বায়োপসি ক্যান্সার ছড়ানোর কারণ নয়, বরং রোগটির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ। সঠিক সময়ে এই পরীক্ষাটি না করা হলে কুসংস্কারের কারণে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
