বারুইপুরের খুনিরা কীভাবে ‘প্রতিবাদী’ হয়! মমতার মন্তব্যের তীব্র সমালোচনায় শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ এই নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্তদের ‘প্রতিবাদী’ বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। কালীঘাটে এক মিছিলকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।
মমতার মন্তব্যের কড়া সমালোচনা করে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন, যারা পুলিশের গাড়ি জ্বালিয়েছে এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করেছে, তারা কীভাবে প্রতিবাদী হতে পারে! নির্বাচনে বিপর্যয়ের পরও মমতার তোষণ ও উসকানিমূলক রাজনীতির কোনো পরিবর্তন হয়নি বলে তিনি তীব্র কটাক্ষ করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
