ভুতুড়ে মিষ্টি হাবে এবার শিল্পের ছোঁয়া! বর্ধমানে নতুন আশার আলো – এবেলা

ভুতুড়ে মিষ্টি হাবে এবার শিল্পের ছোঁয়া! বর্ধমানে নতুন আশার আলো – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি বর্ধমানের ‘ব্যর্থ’ মিষ্টি হাব এবার নতুন রূপে সেজে উঠতে চলেছে। ২০১৭ সালে চালু হওয়া হাবটি পরিকল্পনার অভাবে পাঁচ বছর ধরে সম্পূর্ণ বন্ধ। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ওই পরিত্যক্ত ভবনে ফুড প্রসেসিং ইউনিট বা পটেটো হাব গড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন কর্মসংস্থান ও বাণিজ্যের এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য শিল্পের প্রসার ও কর্মসংস্থান। সরকারি পরিকাঠামোর সঠিক ব্যবহারের মাধ্যমে পরিত্যক্ত হাবটিকে দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘোষণায় দীর্ঘদিনের হতাশা ভুলে নতুন করে আশায় বুক বাঁধছেন বর্ধমানের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *