বারুইপুর কাণ্ডে পুলিশের মেগা অপারেশন! রাতভর অভিযানে আটক আরও ৩ – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের। রবিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেপ্তারের পর, মাঝরাতে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। এসটিএফকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। আজ সোমবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ৬ সদস্যের বিশেষ সিট।
দোষীদের ফাঁসির দাবিতে সরব পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। অন্যদিকে, মূল ঘটনার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট এবং এক অভিযুক্তকে গণপিটুনির ঘটনায় মোট তিনটি পৃথক মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ।
