বিগ বস থেকে বিদায় নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন সোনামণি সাহা

বিগ বস থেকে বিদায় নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন সোনামণি সাহা

বিগ বস বাংলা থেকে সম্প্রতি বিদায় নিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা। ৭৭ দিন ফোন ছাড়া কাটানোর অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, আধুনিক যুগে ফোন ছাড়া থাকা আসাম্ভব বলে যে ধারণা প্রচলিত, তা তিনি ভুল প্রমাণ করেছেন। শোয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সোনামণি বলেন, ঘরের ভেতরে ও বাইরে তিনি ভালো থাকলেও কিছুটা শূন্যতা অনুভব করছেন। আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগত বলে তিনি মত প্রকাশ করেন।

শোয়ের পরিবেশকে হোস্টেল জীবনের সঙ্গে তুলনা করে অভিনেত্রী জানান, সেখানে নিজের কাজ, খাবার তৈরি থেকে শুরু করে বাথরুম পরিষ্কার ও বিছানা গোছানোর দায়িত্ব নিজেকেই পালন করতে হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় অভিভাবকের ভূমিকা পালন করেছেন। ছোটবেলা থেকেই সৌরভের ভক্ত সোনামণি জানান, শোয়ে সৌরভের শাসন, বকুনি ও পরামর্শ তাঁর কাছে বড় প্রাপ্তি। সৌরভ যেভাবে সব পরিস্থিতি সামলেছেন, তাতে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে।

রাজবীরের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে সোনামণি জানান, শোয়ে কোনো স্ক্রিপ্ট থাকে না এবং প্রতিযোগীরা নিজেদের অনুভূতি অনুযায়ী আচরণ করেন। শুরুর দিকে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হলেও সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলেছে। এছাড়া বিগ বসের ঘর তাঁকে মানুষের সঙ্গে সহজে মিশতে শিখিয়েছে। আপাতত অভিনয়েই মন দিতে চান সোনামণি এবং নতুন কাজের বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *