বিগ ব্রেকিং: রহস্যমৃত্যু প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের, তদন্তে রামপুরহাট পুলিশ – এবেলা

বিগ ব্রেকিং: রহস্যমৃত্যু প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের, তদন্তে রামপুরহাট পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাটে রাজ্য রাজনীতির এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। উদ্ধার হলো রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা বীরভূমের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ।

রবিবার ভোরে তাঁর বাড়ি সংলগ্ন নিজস্ব পার্টি অফিস থেকেই আশিসবাবুর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে গোটা রামপুরহাট জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *