বিদেশ সফর সেরেই বড় অ্যাকশনে মোদী! পেট্রোল-ডিজেল ও সোনা নিয়ে ফিরছে কি নতুন নিয়ম? – এবেলা

বিদেশ সফর সেরেই বড় অ্যাকশনে মোদী! পেট্রোল-ডিজেল ও সোনা নিয়ে ফিরছে কি নতুন নিয়ম? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়া সংকটের আবহে জ্বালানি সাশ্রয় ও সোনা কেনা কমানোর আবেদনের পর এবার বড়সড় প্রশাসনিক সংস্কারের পথে হাঁটতে চলেছে ভারত সরকার। আগামী ১৫ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর শেষ করে দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন। আগামী ২১ মে এই মন্ত্রিপরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরলীকরণ ও জনমুখী সংস্কারে জোর

সরকারি সূত্রের খবর, এই বৈঠকের মূল লক্ষ্য হলো ‘ইজ অফ ডুইং বিজনেস’ এবং ‘ইজ অফ লিভিং’—অর্থাৎ ব্যবসা ও জীবনযাত্রাকে আরও সহজতর করে তোলা। আমলাতান্ত্রিক জটিলতা এবং নিয়মের বোঝা কমিয়ে কীভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার একটি রূপরেখা তৈরি করা হবে এই সভায়। বৈঠকে কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য, শক্তি ও পরিবেশসহ প্রায় এক ডজন দফতরের সচিবরা তাঁদের সম্পাদিত কাজের প্রেজেন্টেশন দেবেন। মূলত এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে গৃহীত জনমুখী নীতি ও নিয়মাবলি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে।

গতি পাবে থমকে যাওয়া রিফর্ম এক্সপ্রেস

২০২৫ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকার ‘রিফর্ম এক্সপ্রেস’ বা সংস্কারের গতিতে কাজ করবে। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া কিছুটা থিতিয়ে পড়েছিল। বর্তমান সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে কোভিড পরবর্তী সময়ের মতো আবারও বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে কেন্দ্র। নীতি আয়োগের উচ্চপর্যায়ের কমিটির সুপারিশগুলো নিয়েও এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী রাখতেই এই ডি-রেগুলেশন বা নিয়ম শিথিল করার পথে হাঁটছে মোদী সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *