বিদ্যুতেও ভর্তুকি পাবে পাহাড়: শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
কার্শিয়াং: বিধানসভা নির্বাচনে পাহাড়ে বিপুল জয়ের পর এবার পাহাড়বাসীর মন জিততে বড় ঘোষণা করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে আজ পাহাড়ে একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।
কার্শিয়াঙের এক বিশাল জনসভা থেকে মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষের উদ্দেশ্যে বলেন, “পাহাড়ের জনজাতিরা এবার থেকে রেশনে বিশেষ ভর্তুকি পাবেন। এখানেই শেষ নয়, বিদ্যুতের বিলের ক্ষেত্রেও পাহাড়বাসীকে বড় ছাড় ও ভর্তুকি দেবে নতুন সরকার।”
পাহাড়ের উন্নয়ন নিয়ে নিজের কঠোর মনোভাব স্পষ্ট করে শুভেন্দু অধিকারী আরও যোগ করেন, “আমি এখানে স্রেফ ঘুরে বেড়াতে আসব না, পাহাড়ের মানুষের জন্য কাজ করতে আসব।” বিধানসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির এই ‘ল্যান্ডস্লাইড’ বা ধস নামানো জয়ের পর মুখ্যমন্ত্রীর আজকের এই বড় ঘোষণা উত্তরবঙ্গের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।
