বিয়ের প্রলোভনে হোটেলে বন্দি করে খুনের ছক, পরিচয় গোপন করে ভয়ংকর প্রতারণা!

বিয়ের প্রলোভনে হোটেলে বন্দি করে খুনের ছক, পরিচয় গোপন করে ভয়ংকর প্রতারণা!

পরিবার ও স্বামীর সঙ্গে বিবাদের সুযোগ নিয়ে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে দীর্ঘ ১৫ দিন হোটেলে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আদিল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ‘রাহুল’ পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মহিলাকে ফাঁদে ফেলে সে। অভিযোগ, হোটেলে বন্দি থাকাকালীন নির্যাতিতার ওপর অকথ্য নির্যাতন চালানোর পাশাপাশি তাকে হত্যার পরিকল্পনা করে আদিল। এমনকি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ সুটকেসে ভরে পাচারের ছকও কষেছিল অভিযুক্ত।

টানা ১৫ দিন পর অভিযুক্তের অসতর্কতার সুযোগ নিয়ে প্রাণ বাঁচিয়ে হোটেল থেকে পালিয়ে আসতে সক্ষম হন ওই মহিলা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রে জানা গেছে, অভিযুক্তের প্রকৃত নাম আদিল খান এবং সে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে এই প্রতারণা করেছে। বর্তমানে অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *