বিয়ের মরশুমের আগে স্বস্তি, কলকাতায় কমল সোনার দাম

বিয়ের মরশুমের আগে স্বস্তি, কলকাতায় কমল সোনার দাম

বিয়ের মরশুমের ঠিক আগেই সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। উৎসবের মরশুম শেষ হতেই সোনার দাম কিছুটা কমায় স্বস্তিতে মধ্যবিত্ত ক্রেতারা। যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে হলুদ ধাতুর দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

কলকাতায় আজকের বাজার দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ১২,৫৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৫,৯০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ১৩,২৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩২,৫০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ক্ষেত্রে ১ গ্রামের দাম ১৩,১৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩১,৮০০ টাকা রয়েছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। খুচরো রুপোর ক্ষেত্রে ১০০ গ্রামের দাম ১৬,৫৯০ টাকা এবং ১ কেজির দাম ১,৬৫,৯০০ টাকা। এছাড়া রুপোর বাটের ক্ষেত্রে ১০০ গ্রামের দাম ১৬,৫৮০ টাকা এবং ১০০ কেজির দাম ১,৬৫,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিয়ের মরশুমের কেনাকাটার আগে এই দরপতন ক্রেতাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *