বিশ্বখ্যাত সংগীত পরিচালকের নামানুসারে জুবিন গর্গের নামকরণ

বিশ্বখ্যাত সংগীত পরিচালকের নামানুসারে জুবিন গর্গের নামকরণ

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে এক সংস্কৃতিমনা অহমীয়া পরিবারে জন্মগ্রহণ করেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ। তাঁর বাবা মোহিনী মোহন বোরঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট এবং মা ইলি বোরঠাকুর ছিলেন একজন সংগীতশিল্পী। শিল্পসম্মত পরিবেশে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ তৈরি হয় জুবিনের।

শিল্পীর নামকরণের নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্কেস্ট্রা কন্ডাক্টর জুবিন মেহতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবার নবজাতকের নাম রাখেন জুবিন। নিউ ইয়র্ক ফিলহারমনিক ও লস অ্যাঞ্জেলেস ফিলহারমনিকের মতো আন্তর্জাতিক সংস্থাকে নেতৃত্ব দেওয়া জুবিন মেহতার নাম থেকেই এই অনুপ্রেরণা এসেছিল। পরবর্তী সময়ে পারিবারিক পদবি বোরঠাকুর পরিবর্তন করে তিনি নিজের নামের সঙ্গে ‘গর্গ’ যুক্ত করেন।

জুবিনের সংগীত জীবনে তাঁর বোন জঙ্কি বোরঠাকুরের প্রভাব ছিল অপরিসীম। নিজেও একজন দক্ষ গায়িকা ও অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন জঙ্কি। তবে ২০০২ সালে তেজপুরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বোনের অকাল প্রয়াণ শিল্পীর জীবনে গভীর শূন্যতা তৈরি করে। দিদির সেই স্মৃতিকে সম্মান জানিয়ে জুবিন তাঁর জনপ্রিয় অ্যালবাম ‘শিশু’ উৎসর্গ করেছিলেন। আজও তাঁর প্রতিটি সুরের মূর্ছনায় সেই হারানো স্মৃতির বেদনা মিশে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *