শিশুদের খাবার মুখে জমিয়ে রাখার প্রবণতা: কারণ ও প্রতিকারের উপায়

শিশুদের খাবার মুখে জমিয়ে রাখার প্রবণতা: কারণ ও প্রতিকারের উপায়

এক থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে খাবার মুখে জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ফুড পকেটিং’ বলা হয়। দাঁত ওঠা বা মাড়ির ব্যথার কারণে চিবোতে কষ্ট হলে শিশুরা এমন আচরণ করতে পারে। এছাড়া খাবারের টেক্সচার পছন্দ না হওয়া, খাওয়ার সময় টিভি বা মোবাইলে মনোযোগ থাকা, কিংবা জোর করে খাওয়ানোর ফলে শিশুরা খাবার গিলতে চায় না। অনেক সময় মুখের ভিতরের সংবেদনশীলতার কারণেও তারা খাবার গিলতে অভ্যস্ত হতে সময় নেয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে অভিভাবকদের কিছু নিয়ম মেনে চলা জরুরি। শিশুকে একসঙ্গে অনেকটা খাবার না দিয়ে ছোট ও নরম টুকরো করে দিন। খাওয়ার সময় টিভি বা মোবাইল বন্ধ রেখে পরিবারের সবার সঙ্গে বসে খাওয়ার অভ্যাস করান। বারবার তাড়া না দিয়ে খাওয়ার পরিবেশ আনন্দদায়ক করে তুলুন। চোয়ালের ব্যায়ামের জন্য গাজর বা শসার স্টিক চিবোতে দিতে পারেন। খাওয়ার জন্য ৩০ মিনিটের বেশি সময় দেবেন না, নির্দিষ্ট সময় পর খাবার সরিয়ে নিন।

বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণত একটি সাময়িক পর্যায় যা ধৈর্য ধরলে দুই থেকে তিন মাসের মধ্যে ঠিক হয়ে যায়। তবে যদি বাচ্চার ওজন না বাড়ে, বারবার বমি হয়, শ্বাসকষ্টের সমস্যা থাকে বা খাবার নিয়মিত গলায় আটকে যাওয়ার মতো ঘটনা ঘটে, তবে দেরি না করে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক সচেতনতা ও ধৈর্যই এই সমস্যা সমাধানের মূল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *