ব্যাঙ্কে গচ্ছিত ১৯১২ কোটি, ৬০ হাজার একর জমি! পুরীর জগন্নাথ মন্দিরের মোট সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে – এবেলা

ব্যাঙ্কে গচ্ছিত ১৯১২ কোটি, ৬০ হাজার একর জমি! পুরীর জগন্নাথ মন্দিরের মোট সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে – এবেলা

এবেলা ডেস্কঃ

দ্বাদশ শতাব্দীর বিশ্ববিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরের বিপুল সম্পত্তির হিসাব প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (SJTA)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ৩১ অগাস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ওড়িশা সরকারের কর্পাস ফান্ড মিলিয়ে মন্দিরের ফিক্সড ডিপোজিটে রয়েছে ১,৮১১.১০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন সেভিংস, কারেন্ট ও ফ্লেক্সি অ্যাকাউন্টে রয়েছে ১০০.৭১ কোটি টাকা। অর্থাৎ, শুধুমাত্র ব্যাঙ্কেই গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ১,৯১১.৮০ কোটি টাকা। এর পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে রয়েছে মন্দিরের মালিকানাধীন ৬০,৮২১ একর জমি। ভক্তদের দেওয়া দান, পাথর খনি থেকে আয়, ফিক্সড ডিপোজিটের সুদ ও জমি অধিগ্রহণই এই বিপুল আয়ের মূল উৎস।

ঐতিহাসিক এই মন্দিরটি ১৯৫৫ সালের আইন অনুযায়ী ওড়িশা সরকারের অধীনে পরিচালিত হয়। তবে কেবল নগদ অর্থ বা জমিই নয়, দীর্ঘ ৪৬ বছর পর খোলা রত্নভাণ্ডারে সঞ্চিত সোনার ময়ূরের পালক, হিরে ও পান্না খচিত অলঙ্কার এবং ১৪০টিরও বেশি ভারী রূপোর গয়না মন্দিরের সম্পদকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। কিন্তু বিগত ২৫ বছরে নগদ অর্থ ও অলঙ্কার চুরির একাধিক ঘটনা ঘটায় মন্দিরের এই বিপুল সম্পত্তির নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়ছে কর্তৃপক্ষের কপালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *