ভারতে আসছে ভিভো এক্স৫০০ সিরিজ: জেনে নিন সম্ভাব্য ফিচার ও দাম

ভারতের স্মার্টফোন বাজারে শীঘ্রই ভিভো এক্স৫০০ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে ভিভো এক্স৫০০, এক্স৫০০ প্রো এবং এক্স৫০০ প্রো ম্যাক্স—এই তিনটি মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফোনগুলো অ্যাপেক্স অরেঞ্জ এবং ইটারনাল ব্ল্যাক রঙে পাওয়া যাবে। সিরিজের প্রিমিয়াম মডেলগুলোতে উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।
ভিভো এক্স৫০০ প্রো মডেলে ৬.৩৬ ইঞ্চির এবং প্রো ম্যাক্স মডেলে ৬.৮৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে প্রো ম্যাক্স মডেলে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্সের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের মেইন ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মডেলে ৭,৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।
বেস মডেল ভিভো এক্স৫০০-তে ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৯৬০০এম চিপসেট এবং ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে এই সিরিজের দাম ১,১৯,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। এক্স৫০০ প্রো মডেলের দাম ১,৪৯,৯৯৯ টাকা এবং এক্স৫০০ প্রো ম্যাক্স মডেলের দাম ১,৫৯,৯৯৯ টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য প্রো ম্যাক্স মডেলের একটি মাস্টার সেট সংস্করণও বাজারে আসতে পারে।
