ভুয়া প্রচার করলেই সোজা জেল? ইনফ্লুয়েন্সার ও তারকাদের এবার চরম হুঁশিয়ারি দিল FSSAI! – এবেলা

ভুয়া প্রচার করলেই সোজা জেল? ইনফ্লুয়েন্সার ও তারকাদের এবার চরম হুঁশিয়ারি দিল FSSAI! – এবেলা

এবেলা ডেস্কঃ

খাবারের অতিরঞ্জিত পুষ্টিগুণ ও চটকদার বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ! এবার সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও তারকাদের দৌরাত্ম্য রুখতে চরম কঠোর অবস্থান নিল ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া’ (FSSAI)। বিভিন্ন হেলথ ড্রিঙ্কস বা প্রোটিন সাপ্লিমেন্টের প্রচার চালিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা জাদুকরী স্বাস্থ্যগুণের ভিত্তিহীন দাবি করলেই এবার থেকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে সেই দাবির বৈজ্ঞানিক সত্যতা যাচাই করা এখন থেকে তারকা ও ডিজিটাল ক্রিয়েটরদের জন্য বাধ্যতামূলক।

সাধারণ ক্রেতাদের অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়ে যেন কেউ স্বাস্থ্যঝুঁকির মুখে না ফেলেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া অবৈজ্ঞানিক দাবি প্রচার করলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’ অনুযায়ী কড়া শাস্তির মুখ পড়তে হবে। অনিরাপদ ও নিম্নমানের খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধেও সমপরিমাণ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে বিজ্ঞাপনী ফাঁদ থেকে বাঁচাতে এবং যেকোনো অসঙ্গতি জানালে সরাসরি অভিযোগ তুলতে সংস্থার নিজস্ব ‘ফুড সেফটি কানেক্ট’ পোর্টাল ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *