ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে আমেরিকার ঐতিহাসিক পদক্ষেপ! – এবেলা

ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে আমেরিকার ঐতিহাসিক পদক্ষেপ! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেলের ভাণ্ডারে প্রবেশের সুযোগ পেতে দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে বড়সড় চুক্তির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে তিনি একে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেলের চুক্তি বলে অভিহিত করেছেন। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের আলোচনার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার ১৭টি তেলের খনির উন্নয়ন করা হবে, যেখানে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার তেল শিল্পে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে এবং দেশটির সরকারের উল্লেখযোগ্য কর রাজস্ব অর্জনের সম্ভাবনা রয়েছে।

চুক্তির আওতায় আমেরিকা ভেনেজুয়েলার একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে নতুন একটি প্রাইভেট কো ম্পা নি গঠন করবে। ভেনেজুয়েলা প্রশাসন এই কো ম্পা নিকে খনিগুলির উন্নয়নের জন্য শতবর্ষের লিজ দিয়েছে, যার উৎপাদিত তেলের কার্যকর ৫৫ শতাংশের ওপর আমেরিকার অধিকার থাকবে। মার্কিন প্রশাসন মনে করছে, এই অংশীদারিত্ব আমেরিকার জ্বালানি বাজারকে শক্তিশালী করবে এবং জ্বালানির দাম কমাতে সাহায্য করবে। তবে দীর্ঘদিনের বেহাল পরিকাঠামো ও অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ ও কয়েক বছর সময় লাগবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেলভাণ্ডারের প্রায় ১৭ শতাংশ ভেনেজুয়েলায় থাকলেও দুর্বল পরিকাঠামোর কারণে দেশটি বর্তমানে বিশ্ব উৎপাদনের মাত্র ১ শতাংশ তেল সরবরাহ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *