মহালয়া নয়, সপ্তমীতে সোজা বঙ্গে আসছেন মোদী! অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো দেখার সম্ভাবনা

মহালয়া নয়, সপ্তমীতে সোজা বঙ্গে আসছেন মোদী! অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো দেখার সম্ভাবনা

দেবীপক্ষের সূচনাতে কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহালয়ার কর্মসূচি বাতিল হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। মহালয়ার দিন ইডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও, পরিবর্তিত সূচি অনুযায়ী তিনি ওই দিন আর রাজ্যে আসছেন না। তাঁর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলা এই মেগা ইভেন্টে চক্ষুদানের পাশাপাশি স্টেডিয়াম পরিক্রমা ও ভার্চুয়ালি একাধিক পুজোর উদ্বোধনের কথা ছিল, যা নিয়ে এখন নতুন প্রস্তুতি চলছে।

মহালয়ার পরিকল্পনা বাতিল হলেও, পুজোর কদিন পরেই সপ্তমীর দিন পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের অন্দরে গুঞ্জন রয়েছে যে, শুধু সপ্তমীর পুজো পরিক্রমাই নয়, বরং প্রথমবার অষ্টমীর দিন ঐতিহাসিক বেলুড় মঠে গিয়ে কুমারী পুজো উপভোগ করবেন তিনি এবং দেবেন অঞ্জলিও।তবে এই হাই-প্রোফাইল সফর নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও-র তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।ফলে সবটাই বর্তমানে অনুমানের স্তরে রয়েছে এবং চূড়ান্ত সরকারি নির্দেশিকা আসার পরেই এই বিষয়ে নিশ্চিত তথ্য জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *