মহিলা IAS আধিকারিককে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় TVK বিধায়ক

তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার এক মহিলা IAS আধিকারিক শাসকদল তামিলগা ভেত্রি কাজ়াগম (TVK)-এর বিধায়ক সি অরুল ভিগ্নেশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। জেলাশাসকের অভিযোগ, বিধায়ক সরকারি অনুষ্ঠানে তাঁর শরীর ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করতেন।

এছাড়াও, তাঁর পোশাক ও চেহারা নিয়ে অশালীন মন্তব্য এবং আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগও উঠেছে। সোমবার বিকেলে জেলাশাসক তাঁর এক পরিচিতের মাধ্যমে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এই ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে গত ৯ নভেম্বর DMK সাংসদ কানিমোঝি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন যে, বিধায়ক অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি মদ্যপ অবস্থায় জেলাশাসকের বাড়িতেও গিয়েছিলেন।

যদিও বিধায়ক অরুল ভিগ্নেশ সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। মাদ্রাজ হাইকোর্টেও এই বিষয়ে শুনানি হয়েছে। বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ জেলাশাসক ও মুখ্যসচিবের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। এর আগে বিচারপতি ভিক্টোরিয়া গৌরি প্রশ্ন তুলেছিলেন যে, একজন মহিলা আধিকারিককে অশালীন বার্তা পাঠানো কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শামিল কি না। এখন পুলিশের পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *