মাঝরাতে প্রেমিকের প্রবেশ: বেঙ্গালুরুতে স্বামী ও ৪ বছরের সন্তানকে নৃশংস হত্যা, চাঞ্চল্য! – এবেলা

মাঝরাতে প্রেমিকের প্রবেশ: বেঙ্গালুরুতে স্বামী ও ৪ বছরের সন্তানকে নৃশংস হত্যা, চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

পরকীয়া সম্পর্কের জেরে বেঙ্গালুরুর চিক্কাবানাভারা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক জোড়া খুনের ঘটনা। পরকীয়ায় বাঁধা হয়ে দাঁড়ানোয় একই রাতে ৩৪ বছর বয়সী স্বামী ও চার বছরের নিষ্পাপ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রীকে পুলিশ গ্রেফতার করলেও তাঁর প্রেমিক বর্তমানে পলাতক।

পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার রাতে বিছানা গোছানো ও মশারি টাঙানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড বচসা হয়। একপর্যায়ে স্ত্রী খুন্তি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন এবং দুজনে আলাদা ঘরে শুতে যান। গভীর রাতে স্ত্রী গোপনে তাঁর প্রেমিককে ডেকে আনেন। এরপর দুজনে মিলে ঘুমন্ত স্বামীর ওপর চড়াও হয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন।

হত্যার সময় আচমকা চার বছরের শিশুটির ঘুম ভেঙে গেলে সে কান্নাকাটি শুরু করে। অপরাধের প্রমাণ ঢাকতে নির্দয় মা নিজের সন্তানের মুখেই বালিশ চাপা দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। প্রমাণ লোপাট করতে আগেই বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *