মাত্র দুই মিনিটে বাড়িতে বসেই ডাউনলোড করুন আয়ুষ্মান কার্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত পরিষেবা, যার মাধ্যমে রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এই নিয়ে প্রশাসনিক স্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিষেবা চালুর পর জেলায় জেলায় হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করা হবে এবং বেসরকারি হাসপাতালগুলোকেও এই বিষয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য এই প্রকল্প এক বিরাট স্বস্তি নিয়ে এসেছে।
জরুরি পরিস্থিতিতে হাসপাতালের খরচ এড়াতে আয়ুষ্মান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, মাত্র দুই মিনিটেই মোবাইল ফোন ও [আধার কার্ড] ব্যবহার করে ঘরে বসেই এই কার্ড ডাউনলোড করতে পারবেন সুবিধাভোগীরা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ওটিপি যাচাইয়ের মাধ্যমেই পিডিএফ ফরম্যাটে কার্ডটি সংগ্রহ করা সম্ভব। যাঁদের নাম তালিকায় রয়েছে, তাঁরা দ্রুত এটি সেভ করে রাখুন।
