মাত্র ২০ লিটারে ১০০ লিটার দুধ! নবদ্বীপে ভেজাল দুধের কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য – এবেলা

মাত্র ২০ লিটারে ১০০ লিটার দুধ! নবদ্বীপে ভেজাল দুধের কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মাত্র ২০ লিটারে ১০০ লিটার দুধ! নবদ্বীপের মহিশুড়া ঘোষপাড়া এলাকায় একটি কারখানায় ভেজাল দুধ তৈরির রমরমা কারবারের পর্দাফাঁস করল পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকারক রাসায়নিক, পাউডার, ওষুধ ও অ্যাসিড উদ্ধার করা হয়। সামান্য ভালো দুধের সঙ্গে এই সমস্ত বিষাক্ত উপাদান মিশিয়ে নকল তরল দুধ তৈরি করে বিভিন্ন বাজারে ও সংস্থায় সরবরাহ করা হচ্ছিল। চাঞ্চল্যকর এই ঘটনার পর পুলিশ তৎক্ষণাৎ কারখানাটি বন্ধ করে দেয় এবং এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে চলা এই ভেজাল কারবারের খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। মহকুমা শাসক মৌলি সান্যাল স্পষ্ট জানিয়েছেন, দুধ সরাসরি শিশুদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত থাকায় এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে ডেইরি ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *