মানসিক চাপ বাড়লে ভুল খাবার খেয়ে বিপদ বাড়াচ্ছেন না তো! – এবেলা

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে মানসিক চাপ বা টেনশন আজ এক পরিচিত সমস্যা। আর এই স্ট্রেস বাড়লেই অনেকের মধ্যে চটজলদি কিছু খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা অজান্তেই শরীরের বড় ক্ষতি করে বসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানসিক চাপের মুহূর্তে বেশ কিছু খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, অন্যথায় শারীরিক ও মানসিক সমস্যা আরও প্রকট হতে পারে।
বিশেষ করে মিষ্টিজাতীয় খাবার, প্রসেসড বা প্যাকেটজাত খাবার, অতিরিক্ত ক্যাফেইন এবং মদ্যপান থেকে এই সময় কঠোরভাবে বিরত থাকা প্রয়োজন। মিষ্টি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার শরীরে কর্টিসোল হরমোনের মাত্রা বাড়িয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। অন্যদিকে, প্যাকেটজাত খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিয়ে চরম ক্লান্তি ডেকে আনে। এছাড়া ক্যাফেইনযুক্ত পানীয় বা মদ মানসিক চাপ কমানোর বদলে উল্টো স্ট্রেস ও ঘুমের সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই মানসিক শান্তি বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
