মার্কিন নাগরিকদের জন্য ধামাকা ঘোষণা ট্রাম্পের! ব্যাংক অ্যাকাউন্টে সোজা ঢুকছে ৯০ ডলার, কারা পাবেন? – এবেলা

মার্কিন নাগরিকদের জন্য ধামাকা ঘোষণা ট্রাম্পের! ব্যাংক অ্যাকাউন্টে সোজা ঢুকছে ৯০ ডলার, কারা পাবেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন নাগরিকদের আর্থিক স্বস্তি দিতে ফের এক বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের প্রায় ২ কোটি ৮ লক্ষ মেডিক্লেয়ার (Medicare) গ্রাহককে ৯০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৬৬৯ টাকা) এককালীন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

মূলত অক্টোবর মাসের মেডিক্লেয়ার পার্ট বি (Part B)-র প্রিমিয়ামের খরচ কমাতে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকেই এই পুরো টাকা মেটানো হবে বলে জানিয়েছে মার্কিন সরকার।

কাদের জন্য প্রযোজ্য এই সুবিধা? সব নাগরিক এই সুবিধা পাবেন না। এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে:

  • সুবিধাভোগীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • তাঁকে অরিজিনাল মেডিক্লেয়ার পার্ট বি-র আওতাভুক্ত থাকতে হবে।
  • প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে ‘মেডিকএইড’ (Medicaid)-এর কোনো সাহায্য নেওয়া চলবে না।
  • আয়ের ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ বা IRMAA প্রদানকারী এবং ‘মেডিকেয়ার অ্যাডভান্টেজ’-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অনুদান পাবেন না।

টাকা কবে এবং কীভাবে পাবেন? বেশিরভাগ যোগ্য নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ৮ অক্টোবরের মধ্যেই সরাসরি এই ৯০ ডলার জমা হয়ে যাবে। তবে যাঁদের অ্যাকাউন্টে সরাসরি জমার (Direct Deposit) ব্যবস্থা নেই, তাঁদের অক্টোবর মাসের শেষের দিকে ডাকযোগে চেক পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে পার্ট বি-র মাসিক প্রিমিয়াম ২০২.৯০ ডলার হওয়ায়, এই ৯০ ডলারের সাহায্য গ্রহীতাদের অনেকটাই আর্থিক রেহাই দেবে।

রাজনৈতিক মহলে চর্চা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মিডটার্ম নির্বাচন। ঠিক তার আগে বয়স্ক নাগরিকদের জন্য ট্রাম্পের এই জনমোহিনী আর্থিক ঘোষণাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *