মাসে ৩০০০ টাকা বেকার ভাতা! ‘বাংলার যুবশক্তি’ প্রকল্পে কারা পাবেন সুবিধা? জেনে নিন জরুরি শর্তাবলী – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: অক্টোবর মাস শুরু হতেই রাজ্য সরকারের ঘোষিত ‘যুবশক্তি’ (Banglar Yuva Shakti) বা ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প নিয়ে উৎসাহ ও উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। রাজ্য বাজেটে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অক্টোবর মাস থেকেই এই প্রকল্পের সূচনা করা হবে। তবে চলতি মাসের এক সপ্তাহ পার হয়ে গেলেও সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরুর কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি না আসায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মনে প্রশ্ন জাগছে—উৎসবের মরশুমে কি আদৌ মিলবে এই ভাতা?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অফিসিয়াল পোর্টাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। একাধিক মাধ্যমে ইঙ্গিত ছিল যে দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি মাসে পোর্টাল উন্মুক্ত করা বা আবেদন গ্রহণ শুরু হলেও, অক্টোবর মাসের মধ্যেই অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছানো কার্যত আসাম্ভব।
প্রকল্পের আর্থিক সহায়তা ও শ্রেণিবিন্যাস: সরকারের প্রস্তাব অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের দুটি স্তরে ভাতা প্রদান করা হবে:
- স্নাতক (Graduate) আবেদনকারীদের জন্য: প্রতি মাসে ৩,০০০ টাকা।
- মাধ্যমিক পাশ (নন-স্নাতক) আবেদনকারীদের জন্য: প্রতি মাসে ২,০০০ টাকা।
যাবৎ কোনো স্থায়ী কর্মসংস্থান না হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্য সরকার এই আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী:
- বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বা ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- পারিবারিক আয়: আবেদনকারীর পারিবারিক আয় মাসে ১ লক্ষ টাকার কম হতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্ট: উপভোক্তার নিজস্ব একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধারের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক।
আপাতত সরকারের তরফে অফিসিয়াল আবেদন প্রক্রিয়া এবং নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশের অপেক্ষা করছেন রাজ্যের লাখ লাখ শিক্ষিত কর্মহীন যুবক-যুবতী।
