মুসলমানকে বিয়ে করায় কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন স্বরা ভাস্কর! – এবেলা

মুসলমানকে বিয়ে করায় কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন স্বরা ভাস্কর! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে আন্তঃধর্মীয় বিয়ের পর থেকেই লাগাতার সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০২৩ সালে কন্যাসন্তানের জন্মের পর তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধিকে কেন্দ্র করে কুরুচিকর আক্রমণ চালান সমালোচকরা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে এই সমস্ত কটূক্তির কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর জীবন অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য নয়। যাঁরা তাঁকে নিয়ে ট্রোল করছেন, তাঁদের উদ্দেশ্যে স্বরার সাফ কথা, সেক্সি বা সুন্দরী দেখতে ইচ্ছে করলে যেন অন্য পেজে যান।

মা হওয়ার পর নারীদের শারীরিক পরিবর্তন একটি স্বাভাবিক নিয়ম হলেও ট্রোলাররা তা মানতে নারাজ। বোটক্স বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কৃত্রিম উপায়ে তারুণ্য ধরে রাখার সংস্কৃতিতে বিশ্বাস করেন না তিনি। নির্বাচনী প্রচারের মেকআপহীন ছবি দিয়ে তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় স্বামী ফাহাদ আহমেদ উদ্বিগ্ন হলেও, স্বরা নিজের বর্তমান চেহারা নিয়েই আত্মবিশ্বাসী থাকতে পছন্দ করেন। প্রসবোত্তর শারীরিক পরিবর্তন ও স্তন্যপানের প্রয়োজনীয়তাকে এড়িয়ে অন্ধ সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এই বলি ডিভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *